1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০.১৩ পিএম
  • ৩৭ Time View

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নাগরিকদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, নিরাপদ ও আধুনিক করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর,২০২৬) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুস সালাম উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), ব্যাংকের পরিচালক ও অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নাগরিকরা কমিউনিটি ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য নির্ধারিত সার্ভিস চার্জ সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন।

এ উদ্যোগের ফলে নাগরিকদের বিভিন্ন রাজস্ব ও সেবা-সংক্রান্ত ফি পরিশোধে সরাসরি সিটি কর্পোরেশন কার্যালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও সময়সাশ্রয়ী সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ও উপসচিব জোনায়েদ কবীর সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন মামুন উর রহমান; হেড অব কার্ডস জাহির আহমেদ; হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন রাবেয়া পারভিন; ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম, জেমিমা ফারহিন ও ফারজানা জিতুসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সমঝোতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য রাজস্ব ও সার্ভিস চার্জ পরিশোধে একটি সমন্বিত, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি নাগরিক সেবা ডিজিটালাইজেশনের ধারাবাহিকতায় এ উদ্যোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com