1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের পর্ষদ থেকে ৩ পরিচালক বাদ, নিয়োগ পেলেন ৪ নতুন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ লাখ ৫০ হাজার ৪৫১ শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র: নেপথ্যে লাভার খালেদ আবারও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো

কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ

  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১.৩০ পিএম
  • ৫৬ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় অনুমোদিত নকশা ও নির্মাণবিধি অনুসরণ না করার অভিযোগে সিলভার আলী টাওয়ার ও কাজী টাওয়ারের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)।

রোববার (৩০ আগস্ট) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবন দুটির নির্মাণকাজ পরিদর্শন করা হয়। এ সময় অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনা এবং সংশ্লিষ্ট নির্মাণবিধি যথাযথভাবে পরিপালনের বিষয়ে ভবন মালিক ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, নির্ধারিত জায়গা ছাড়ার বিধানসহ অনুমোদিত নকশার বিভিন্ন শর্ত যথাযথভাবে অনুসরণ না করেই ভবন দুটির নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় বিষয়টি পরিদর্শন ও যাচাই-বাছাই করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে হবে। কেউ এসব বিধিবিধান অমান্য করে নির্মাণকাজ করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নগরীর অন্যান্য ভবন নির্মাণের ক্ষেত্রেও অনুমোদিত নকশা ও নির্মাণবিধি পরিপালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com