1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন

  • আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২.১২ পিএম
  • ৪৩ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল ও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংস্থাটির প্রশাসন ও অর্থ বিভাগ থেকে শীর্ষ কর্মকর্তার দায়িত্ব বণ্টন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এর আগে গত ১৮ আগস্ট তিনজন পরিচালককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেয় বিএসইসি। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ ও মো. মনসুর রহমান।

তথ্য অনুযায়ী, বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ১১টি পদে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। একটি পদ শূন্য রয়েছে। শিগগিরই ওই পদে পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে আর্থিক সাক্ষরতা বিভাগ এবং পরিচালন ব্যবস্থা কার্যকারিতা পর্যবেক্ষণ ব্যবস্থার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি প্রশাসন ও অর্থ এবং বিনিয়োগ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন।

আনোয়ারুল ইসলামকে বাজার ও মধ্যস্থতাকারী বিষয়ক এবং বাজার গোয়েন্দা ও তদন্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি ইস্যুয়ার কোম্পানি বিষয়ক ও ডেরিভেটিভস বিভাগের দায়িত্বে ছিলেন।

মীর মোশাররফ হোসেন চৌধুরীকে ইস্যুয়ার কোম্পানি বিষয়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি বাজার গোয়েন্দা ও তদন্ত এবং আর্থিক সাক্ষরতা বিভাগের দায়িত্বে ছিলেন।

আবুল কালামকে ডেরিভেটিভস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আগের মতোই কমিশনের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

নতুন নির্বাহী পরিচালকদের মধ্যে মোহাম্মদ মাহমুদুল হককে বিনিয়োগ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজীব আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এবং মনসুর রহমানকে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে চার নির্বাহী পরিচালকের দায়িত্ব অপরিবর্তিত রাখা হয়েছে। মাহবুবুর রহমান চৌধুরী আগের মতো আইন বিভাগের দায়িত্বে, কামরুল আনাম খানকে প্রধান হিসাবরক্ষক বিভাগ এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগে, রিপন কুমার দেবনাথ প্রয়োগ বিভাগে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম গবেষণা ও উন্নয়ন এবং করপোরেট অর্থ বিভাগে বহাল রয়েছেন।

আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব দায়িত্বে পদায়ন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com