1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটাল লভ্যাংশ ঘোষণা করেছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল পলিমার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে সব ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এশিয়া ইন্স্যুরেন্স বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় নির্মাণ হচ্ছে পার্ক শুধু সার্টিফিকেটে লাভ নেই, এআই-এর সঠিক নিয়ম জানতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০.০৪ পিএম
  • ১৭৫ Time View

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি. ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকসমূহের উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত তহবিলের মাধ্যমে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হবে। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি. তার বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে শস্য ও ফসল উৎপাদন, পল্লী আয়-উৎসারী কর্মকাণ্ড, কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণ করবে। এর ফলে কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, খাদ্য নিরাপত্তা জোরদারকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com