1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০.০০ পিএম
  • ৪৩ Time View

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬: গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আফতাবনগর এবং মধ্য বাড্ডা এলাকায় আইএফআইসি ব্যাংক পিএলসি’র নতুন এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার, ২৪ আগস্ট ২০২৬, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথ দুটির পৃথকভাবে উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে আরও উপস্থিত ছিলেন জনাব প্রদীপ কুমার সাহা, এজিএম (অবসরপ্রাপ্ত), অগ্রণী ব্যাংক; জনাব আলী হোসেন, সাবেক চেয়ারম্যান, বাড্ডা ইউনিয়ন; আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার শাখা ব্যবস্থাপক জনাব মাসুদ পারভেজ খান ও প্রগতি সরনী শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবু হানিফসহ অন্যান্য অতিথি, গণ্যমান্য ব্যক্তি, গ্রাহকবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তাগণ।

নতুন এই এটিএম বুথ দুটি চালুর ফলে বাড্ডা ও আশপাশের এলাকার গ্রাহকগণ এটিএম বুথ দুটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ করা ও পিন পরিবর্তনসহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সুবিধাজনক, নিরাপদ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যেই আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করে আসছে।

উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড়-শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com