1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২.২৩ পিএম
  • ১৮৫ Time View

চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিন ধরে খালাস না নেওয়া পণ্য ও নিলামযোগ্য ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের কর্মক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধি, কনটেইনার জট নিরসন এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিয়মিত নিলাম কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আগস্ট ২০২৬ মাসের নিলাম কার্যক্রমে দুটি ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে বিশেষ ই-অকশন নম্বর-১০/২০২৬-এর আওতায় ১০১টি লটে রয়েছে ২৯০টি কনটেইনার পণ্য।

এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক ওয়েস্টেজ (স্ক্র্যাপ), চেস্ট ফ্রিজার, পাইপ, সুতা, কাপড়, সোলার মডিউল, লবণ, কাগজ, টাইলস, গৃহস্থালি পণ্য এবং পুরোনো খালি কনটেইনার।

অন্যদিকে ই-অকশন নম্বর-০৯/২০২৬-এর আওতায় ১০৯টি লটে ১৫২টি কনটেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, কেমিক্যাল, এসির যন্ত্রাংশ, স্টেইনলেস স্টিল কয়েল, স্ক্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট, এলিভেটরসহ বিভিন্ন সামগ্রী।

এনবিআর জানিয়েছে, নিলাম কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-অকশন নম্বর-০৯/২০২৬-এর পণ্য ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর এবং বিশেষ ই-অকশন নম্বর-১০/২০২৬-এর পণ্য ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সরেজমিনে পরিদর্শনের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দরপত্র জমা দিতে হবে।

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিনির্ভর এ নিলাম কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কনটেইনার ব্যবস্থাপনা সহজীকরণ এবং জাতীয় সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. আবু সুফিয়ান বলেন, বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে কনটেইনার জট কমানো এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম গতিশীল রাখাই আমাদের লক্ষ্য। ই-অকশন ব্যবস্থার মাধ্যমে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আগ্রহী ক্রেতারা নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে অংশ নিতে পারবেন।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই নিলাম কার্যক্রমের ফলে বন্দরের জায়গার কার্যকর ব্যবহার নিশ্চিত হবে এবং সরকারি রাজস্ব আহরণেও ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com