সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে এক প্রবাসীর পৈত্রিক জমি জবরদখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসী মুহিবুর রহমান খাগদিওর গ্রামের (পূর্ব পাড়া) মৃত মতছির আলীর ছেলে। পপ্রায় ৩০ বছর ধরে বিদেশে অবস্থান করার সুযোগে একটি স্থানীয় প্রভাবশালী চক্র তার পৈত্রিক রেকর্ডীয় জমি বেআইনিভাবে দখল করে নিয়েছে বলে জানা গেছে।
অভিযোগে প্রকাশ,খাগদিওর ছিক্কাপাড়া গ্রামের বাহরাম খান ও সমছু খান,উভয় পিতা-মৃত মদরিছ আলী এবং জয়নাল খাঁন,পিতা- সমছু খাঁন এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ওই প্রবাসীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখেন এবং নানা ভাবে হয়রানি চালিয়ে আসছেন। ভূক্তভোগী প্রবাসীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন,এই বিষয়ে ইতিপূর্বে ওসমানী নগর থানায় একটি লিখিত অভিযোগ-ও দায়ের করেছেন।
এ ঘটনায় প্রতিকার এবং জবর দখলকৃত জমি পুণরুদ্ধারের দাবিতে ভূক্তভোগী পরিবার বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে সিলেট জেলা প্রশাসক (ডিসি) বরাবর গত ১৩ আগষ্ট ২০২৬ইং একটি লিখিত আবেদন করেছেন। ভুক্তভোগী প্রবাসী মুহিবুর রহমানের দাবি, দ্রুত তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসন যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি আরোও বলেন, জয়নাল খান একজন বেপরোয়া, উসৃংখল ও উগ্র মেজাজের মানুষ। হুমকি-ধমকি সহ প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন প্রতি নিয়ত। তাছাড়া জয়নাল খান মোটা অংকের চাঁদা দাবি করে আসছেন, চাঁদা দিলে তিনি জায়গা দখলমুক্ত করবেন বলে হুশিয়ারী প্রদান করেন। এই বিষয় নিয়ে প্রবীণ ব্যক্তি ভূক্তভোগী মুহিবুর রহমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।