1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০.৩৩ পিএম
  • ১৫৩ Time View

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে গাইবান্ধায় ‘ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম’-এর ৪১০তম শাখা হিসেবে গাইবান্ধা-৩ ব্রাঞ্চের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজের গাইবান্ধা জোনের জুনিয়র জোনাল ম্যানেজার শেখ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজের গাইবান্ধা জেলার সাব জোনাল ম্যানেজার বকুল ইসলাম এবং গাইবান্ধা জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার সাইফুল ইসলাম। এছাড়া গাইবান্ধা-১ ব্রাঞ্চের সিনিয়র ব্যবস্থাপক আসাদুল ইসলাম, গাইবান্ধা-৩ ব্রাঞ্চের ব্যবস্থাপক রাজু আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঋণগ্রহীতা সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে সহজ শর্তে ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি সংকট দূর করে ব্যবসা সম্প্রসারণে এ কার্যক্রম সহায়ক হবে।

বক্তারা আরও বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে নিজেদের ব্যবসা ও উদ্যোগ সম্প্রসারণের পাশাপাশি পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করতে পারবেন।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।

নতুন এই শাখার মাধ্যমে গাইবান্ধার ক্ষুদ্র উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ সুবিধা গ্রহণ করে নিজেদের উদ্যোগ আরও সম্প্রসারণের সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com