1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন

  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০.১৯ পিএম
  • ৭০ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উপজেলায় শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরষ্কার পেয়েছেন পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের আব্দুল হাই শিশু মিয়ার সন্তান মো. মনির হোসেন।

রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে নবীনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরুষ্কার প্রদান, আলোচনা সভা ও মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসনের এমপি এডভোকেট মোহাম্মদ আবদুল মান্নানের অবর্তমানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আসন্ন নবীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো. মাসুদুর ইসলাম মাসুদ।

নবীনগর উপজেলা কর্মকর্তা ইউএনও মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আক্কাস আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেলসহ অন্যান্যরা।

এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্য চাষী উদ্যোক্তা, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা।

উপজেলায় শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরুষ্কার প্রাপ্ত উদ্যোক্তা ও ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন, আমি আনন্দিত ও আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরষ্কার পেয়েছি। সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আমি যাতে দেশের কল্যানে কাজ করে যেতে পারি। দেশের মানুষের মাছের চাহিদা মিটিয়ে বিদেশে যাতে মাছ রপ্তানি করতে পারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com