1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০.০৮ পিএম
  • ১৬৪ Time View

ঢাকা, ১১ আগস্ট ২০২৬:
আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট ঢাকা রিজেন্সি এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান এবং ডিএমডি এন্ড চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট জনাব শেখ আকতার উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ এবং ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর  করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং জনাব মোঃ মাহমুদ হাসান।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মো. জাকির হোসেন; ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট-এর পক্ষে প্রতিষ্ঠানটির এসিট্যান্ট মার্কেটিং ম্যানেজার জনাব ফাবলিহা গুলরুখসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর রুম ভাড়ায় ৫০%, বাফেট এ ৪০%, আ-লা কার্ট মেনুতে ১০%, বাঙ্কুয়েট ভেনুতে ৫০%, স্পা সার্ভিসেসে ১৫% এবং হেলথ ক্লাব (জীম) এ ৩০% ছাড় উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com