1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী প্রেস ক্লাবে হামলা ও ফ্ল্যাট দখলের হীন নীল নকশা: ‘বিজয় রাকিন সিটিতে বহিরাগতদের যোগসাজসে প্রশাসকের ভয়াল সিন্ডিকেট’ কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের

  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০.১৪ পিএম
  • ১৯৪ Time View

লিটন পাঠান হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে বিয়ের আশ্বাস দিয়ে এক কিশোরীকে ছয় মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে তার প্রেমিক জসিম মিয়ার বিরুদ্ধে। কিশোরী ও তার পরিবারের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জসিমের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে বিয়ে না করে গর্ভের সন্তান নষ্ট করার জন্য জসিম ও তার পরিবারের সদস্যরা চাপ ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।

এ ঘটনায় কিশোরী ও তার পরিবার বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম মিয়া ও ওই কিশোরীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের দাবি, স্থানীয়ভাবে মৌখিকভাবে বিয়ের পর তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস করেন। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হলে জসিম প্রথমদিকে তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে রাজি ছিলেন। পরে তিনি ও তার পরিবারের সদস্যরা অবস্থান পরিবর্তন করেন বলে অভিযোগ।

স্থানীয়ভাবে অনুষ্ঠিত একটি সালিশে ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জসিম মিয়াকে ওই কিশোরীকে দ্রুত বিয়ে করার জন্য নির্দেশ দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সালিশের কয়েকদিন পর জসিম ও তার পরিবার বিয়েতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ।

ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, বর্তমানে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া হচ্ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি বর্তমানে জগদীশপুর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। সেখানেও তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ভুক্তভোগী বলেন, জসিম আমাকে বিয়ে করতে রাজি ছিল। কিন্তু বর্তমানে পরিবারের চাপের কারণে সে বিয়ে করতে চাইছে না। অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমার বাচ্চা নষ্ট করতে চাইছে। আমি হাসপাতালে যেতে চাইলেও আমাকে যেতে দেওয়া হচ্ছে না।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মেয়েটিকে নিরাপদে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে তাকে ঘরে না তুলে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জসিম মিয়া বলেন, “আমিও তাকে বিয়ে করতে চাই। কিন্তু পরিবার ও কিছু নেতার চাপের মুখে রয়েছি। আমি চাই প্রশাসন আমার স্ত্রীকে রক্ষা করুক।

ঘটনাটি নিয়ে ভুক্তভোগী ও তার পরিবার দ্রুত আইনগত ব্যবস্থা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com