1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী

  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১.২৫ পিএম
  • ১৫৭ Time View

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন। আইনি পথ ধরে হাটুক। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে।

শুক্রবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমরা অস্বীকার করতে পারি না যে তিনি বাংলাদেশে খুন করেননি। আমরা অস্বীকার করতে পারি না যে, তিনি খুন, গুম ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি যদি এসব সত্যের মুখোমুখি হতে চান, তাহলে অবশ্যই দেশে ফিরে আসবেন।

বিচার বিভাগের স্বচ্ছতা ও বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার স্বপ্নের বিচার বিভাগ হলো, যেখানে গেলে একজন গরিব ও অসহায় মানুষ তার আস্থা এবং বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার বিভাগ চাই আমি। বিচার বিভাগ নিয়ে আপনার কাছে সমস্যা একরকম, আমার কাছে সমস্যা আরেক রকম। কেউ বলবেন বিচার বিভাগ দুর্নীতিতে ছেয়ে গেছে, অনেকেই বলবেন টাউট বাটপারিতে ছেয়ে গেছে। অনেকেই বলবেন স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। আমি যদি বিচারককে পেশা হিসেবে বেছে নিই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি আর দশটা চাকরির মতোই চাকরি করতে আসছি। বিচারকদের মনে রাখতে হবে, আমি এখানে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা বলছেন তিনি (শেখ হাসিনা) ভিডিও কনফারেন্স করবেন, কিন্তু তিনি ভিডিও কনফারেন্সে আসেননি। বরং একটি রেকর্ড করা অডিও বার্তা পাঠিয়েছেন। অনেকে বলছেন, সেটি নাকি এআই-জেনারেটেড। তিনি দেশে ফিরে আসুক কিংবা কনফারেন্সেই বক্তব্য দিন, আমার কাছে তিনি একজন ফেরারি আসামি। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আমার কাছে তিনি সাড়ে ৪ হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে অভিযুক্ত আসামি। জুলাই বিপ্লবে প্রায় ১৪শ’ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করার মামলারও তিনি আসামি। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যারা বেশি কথা বলছেন, তাদের বলব, একবার নিজের বুকের ওপর হাত রেখে বলুন তো- এত অভিযোগের পরও তিনি কি কখনো জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? একবারের জন্যও কি তার মনে হয়েছে, ‘আমরা অপরাধ করেছি’?

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com