1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

এনার্জিপ্যাক দেশের অর্থনীতি প্রবৃদ্ধিতেও অবদান রাখছে

  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২, ১০.৪০ এএম
  • ৩০২ Time View

আনহুই জিয়াংহুয়াই অটোমোবিল গ্রুপ কোম্পানি লিমিটেডের জেএসি ব্র্যান্ডের একমাত্র পরিবেশক এনার্জিপ্যাক দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখছে। প্রতিষ্ঠানটির অ্যাসেম্বলি প্ল্যান্ট দেশের দক্ষ কর্মশক্তির জন্য যথাযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

সম্প্রতি বনানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে একযোগে বার্ষিক জেএসি দিবস উদযাপন করেছে ইপিজিএল।

এতে উপস্থিত ছিলেন এস এম জসিম উদ্দিন, সিবিও অ্যান্ড জিএম, মোটর ভেহিকেল ডিভিশন; ফাইয়াজ এইচ চৌধুরী, সিবিও অ্যান্ড জিএম, ইন্সটিটিউশনাল সেলস এবং সম্মানিত স্টেকহোল্ডার-সহ এনার্জিপ্যাকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

আসন্ন বছরগুলির জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক পরিকল্পনার একটি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এছাড়াও, অনুষ্ঠানে জেএসি টি৮ ইউনিটের একটি সংক্ষিপ্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।

জেএসি ভেহিকেলসের মাধ্যমে শ্রেষ্ঠ মানের কমার্শিয়াল ভেহিকেলস নিয়ে এসে দেশের বাজারে অভূতপূর্ব পরিবর্তন সাধন করছে এনার্জিপ্যাক, যার মধ্যে রয়েছে দেড় টন সেগমেন্টের অসাধারণ কমার্শিয়াল ভেহিকেলস, পাঁচ টন হেভি-ডিউটি ট্রাক, কাভার্ড ভ্যান, ডাবল কেবিন পিকআপ টু হুইল ড্রাইভ এবং ফোর হুইল ড্রাইভ।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত জেএসি মোটরস বিশ্বের ১০০ টিরও বেশি দেশে যাত্রীবাহী গাড়ি এবং ট্রাক বিক্রয় করে থাকে। বর্তমানে ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপ এবং আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য এবং এশিয়া পর্যন্ত বিশ্বের ৫০টিরও বেশি দেশে জেএসি মোটরসের ৫০০টিরও বেশি ডিলারশিপ এবং ১৪টি গাড়ি তৈরির কারখানা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com