1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ

  • আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১০.২২ পিএম
  • ২৫৩ Time View

দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর গ্রুপ পর্বের দলবিন্যাস চূড়ান্ত হয়েছে। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।

সাফ অর্ডিনারি কংগ্রেস ২০২৬-এর পর আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ), ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাফের সাতটি সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতি, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অংশীজনেরা অনুষ্ঠানে অংশ নেন।

আনুষ্ঠানিক ড্র পরিচালনা করেন দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি দাশো উগেন সেচুপ এবং টুর্নামেন্টের টাইটেল স্পনসর টেকনো মোবাইল বাংলাদেশের প্রতিনিধি ও আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক। তাঁদের অংশগ্রহণ টুর্নামেন্টের আয়োজক, ড্র অনুষ্ঠানের স্বাগতিক ফেডারেশন এবং টাইটেল স্পনসরের মধ্যকার সমন্বিত সহযোগিতার প্রতিফলন ঘটায়।

আনুষ্ঠানিক ড্রয়ের ফল অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ গ্রুপ ‘এ’-তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে খেলবে। গ্রুপ ‘বি’- তে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। তবে নেপালের অংশগ্রহণ ফিফার অনুমোদনসাপেক্ষ।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। আনুষ্ঠানিক ড্র সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এই প্রতিযোগিতামূলক ফুটবল আসরের মঞ্চ এখন প্রস্তুত।

এ উপলক্ষে বাংলাদেশে টেকনো মোবাইলের কার্যক্রম পরিচালনাকারী ‘আই স্মার্ট ইউ’ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন:

“টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর যাত্রায় আনুষ্ঠানিক ড্র একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। গ্রুপ চূড়ান্ত হওয়ায় প্রতিটি অংশগ্রহণকারী দল এখন আরও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নিতে পারবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরাও প্রতিযোগিতাটি ঘিরে নতুন করে প্রত্যাশা শুরু করতে পারবেন। টাইটেল স্পনসর হিসেবে টেকনো এমন একটি প্ল্যাটফর্ম তৈরিতে সাফকে সহযোগিতা করতে পেরে গর্বিত, যা ক্রীড়া নৈপুণ্য উদ্‌যাপন করবে, আঞ্চলিক বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং ফুটবলের শক্তিতে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

গ্রুপ চূড়ান্ত হওয়ার পর অংশগ্রহণকারী দেশগুলো এখন টুর্নামেন্টের জন্য তাদের শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু করবে। একই সঙ্গে প্রতিযোগিতাকে ঘিরে দক্ষিণ এশিয়াজুড়ে আগ্রহ ও উত্তেজনা আরও বাড়বে।

টাইটেল স্পনসর হিসেবে টেকনো দক্ষিণ এশিয়ায় ফুটবলের ধারাবাহিক বিকাশে সহযোগিতা এবং খেলোয়াড়, সমর্থক ও বিভিন্ন জনগোষ্ঠীর জন্য স্মরণীয় চ্যাম্পিয়নশিপ অভিজ্ঞতা তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com