1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে

  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০.৪৪ পিএম
  • ৩৫৪ Time View

বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগ— বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড অত্যন্ত গর্বের সাথে মেক্সিকোতে মোটরসাইকেল রপ্তানি শুরুর মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রমের পরিধি সম্প্রসারণের ঘোষণা দিচ্ছে, যা কোম্পানির বৈশ্বিক যাত্রায় আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক।

গুয়াতেমালায় সফলভাবে হোন্ডা মোটরসাইকেল রপ্তানির পর, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের আন্তর্জাতিক বাজার ক্রমাগত প্রসারিত করে চলেছে, যা হোন্ডার বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ মোটরসাইকেল সরবরাহের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার একটি টেকসই ও ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিজ্ঞাবদ্ধ, যা উৎপাদন, রপ্তানি এবং বিনিয়োগকে উৎসাহিত করে। মেক্সিকোতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের Honda NX200 রপ্তানি একটি উল্লেখযোগ্য অর্জন, যা রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক স্বীকৃতিতে অবদান রাখছে। আমি রপ্তানির গন্তব্য প্রসারে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের অব্যাহত সাফল্য কামনা করি।’

মিস উম্মে হাফসা নাদিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গজারিয়া, মুন্সীগঞ্জ।

সম্মানিত অতিথি হিসেবে বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বড় মাইলফলক উদযাপন করেন।

এই অর্জন দেশের রপ্তানি বহুমুখীকরণ বৃদ্ধি, স্থানীয় উৎপাদন উৎসাহিতকরণ, স্থানীয় সাপ্লাই চেইন শক্তিশালীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের অবিরাম প্রতিশ্রুতির প্রতিফলন। এটি আন্তর্জাতিক বাজারে উচ্চমানের পণ্য সরবরাহে বাংলাদেশের মোটরসাইকেল শিল্পের ক্রমবর্ধমান সক্ষমতাকেও প্রদর্শন করে।

মেক্সিকোতে Honda NX200 এর রপ্তানি হলো বিশ্বব্যাপী উৎপাদন নেটওয়ার্কের সুবিধা কাজে লাগানোর ক্ষেত্রে হোন্ডার বৈশ্বিক কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা একই সাথে নির্ভরযোগ্য মোটরসাইকেলের উদীয়মান রপ্তানি কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিঃ সুসুমু মরিসাওয়া (Mr. Susumu Morisawa) বলেছেন, ‘মেক্সিকোতে আমাদের রপ্তানি ব্যবসার প্রসারণ আমাদের উৎপাদন সক্ষমতার ধারাবাহিক উন্নতি, গুণগত মান নিশ্চিতকরণ এবং আমাদের সহকর্মীদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার প্রতিফলন। গুয়াতেমালায় আমাদের সফল রপ্তানির পর, আরেকটি আন্তর্জাতিক বাজার মেক্সিকোতে Honda NX200 রপ্তানি অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত। এই অর্জন বৈদেশিক রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করার পাশাপাশি আমরা যে দেশে কার্যক্রম পরিচালনা করছি, সেই দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে হোন্ডার প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় সংগ্রহ বৃদ্ধি, উৎপাদন প্রতিযোগিতায় উন্নতি এবং ভবিষ্যতের দিকে আমাদের রপ্তানিকে আরও এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অংশীদারদের সাথে নিয়ে আমরা বাংলাদেশি শিল্পে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর উপস্থিতি আরও জোরদার করতে চাই।’

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মি. শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেছেন ‘মেক্সিকোতে Honda NX200 রপ্তানি একটি গর্বের মাইলফলক, যা বাংলাদেশের ক্রমবর্ধমান উৎপাদন সক্ষমতা এবং হোন্ডার বৈশ্বিক মানকে ফুটিয়ে তোলে। যদিও আমাদের অভ্যন্তরীণ বাজার আমাদের প্রধান অগ্রাধিকার, তবুও এই অর্জন রপ্তানি বহুমুখীকরণ, স্থানীয়করণ, শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং একটি প্রতিযোগিতামূলক মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানি ঘাঁটি হিসেবে বাংলাদেশের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সাহায্য করে।’

মানুষের জীবনকে সমৃদ্ধ করে এমন গতিশীল পণ্য সরবরাহের হোন্ডার বৈশ্বিক লক্ষ্যের সাথে সংগতি রেখে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তাদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি, স্থানীয়করণ এবং অতিরিক্ত আন্তর্জাতিক বাজারে রপ্তানি সুযোগ প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ডিউটি এক্সেম্পশন অ্যান্ড ড্রব্যাক অফিস (ডিইডিও), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), শুল্ক কর্তৃপক্ষ, ব্যাংকিং অংশীদার, সরবরাহকারী, ডিলার এবং আন্তর্জাতিক বাজারে উচ্চমানের মোটরসাইকেলের নির্ভরযোগ্য উৎস হিসেবে বাংলাদেশকে উন্নীত করতে সহায়তা প্রদানকারী সকল স্টেকহোল্ডারদের প্রতি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

চলমান রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com