1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩.০৪ পিএম
  • ২০১ Time View

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ তারিখে পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ। সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব গুলজার আহমেদ, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এস এ এমডি হোসেন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক, শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, এফসিএস, পর্যবেক্ষক হিসেবে ডিএসই থেকে মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ বাহারুল ইসলাম শাওন এবং সিএসই থেকে আলমগীর কবির, শেয়ারহোল্ডারবৃন্দ ও অডিটরের প্রতিনিধিবৃন্দ সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মোঃ মিজানুর রহমান, এফসিএস।

সভায় ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন ও ডিরেক্টরস’ রিপোর্ট উপস্থাপনসহ উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় শেয়ারহোল্ডারবৃন্দ ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং শেয়ারহোল্ডারদের মূল্যবান পরামর্শ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী। উল্লেখ্য যে, সভায় গত অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ সকল আলোচ্যসূচী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com