1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১.১৫ পিএম
  • ৯৮ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় জেলা এনসিপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৬টায় জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আঘাত। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, “হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “অতীতে দেশের মানুষ যে ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেখেছে, বর্তমান সরকারের আচরণেও আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই।”

সমাবেশে নেতাকর্মীর সংখ্যা তুলনামূলক কম থাকার বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, “হবিগঞ্জের মতো ঘটনা যেন দেশের অন্য কোথাও না ঘটে, সেই বার্তা দিতেই আমরা সীমিত পরিসরে এই প্রতিবাদ সমাবেশ করেছি।”

পরে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুশদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্য সচিব ইয়াছিন আলী, ছাত্রশক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমানসহ জেলা ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com