1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা অনুষ্ঠিত কালিয়ায় দুই ক্লিনিকে অভিযান, চিকিৎসক-নার্স ছাড়াই সেবা; জরিমানা ১ লাখ সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন

নির্বাচনে আমরা কোনো পেশিশক্তির ওপর নির্ভর করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২, ৬.২০ পিএম
  • ২৯২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের অগ্রগতি হতে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচনে আমরা কোনো পেশিশক্তির ওপর নির্ভর করি না। আগামী নির্বাচনে আমরা জনগণের ভোটেই আবারও জয়ী হবো।

শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে রোববার (২৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর সাধারণ জনগণ প্রাণ ফিরে পান। সবাই বলতে থাকেন শেখের বেটি এসেছে। আমাদের আর চিন্তা নেই। ২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বলেছিলেন, বদলে দেবেন বাংলাদেশকে। তিনি সত্যিই বদলে দিয়েছেন। মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছি। আমাদের মাথাপিছু আয় দুই হাজার ৭০০ ডলারের কাছাকাছি। এছাড়া আমরা কোভিড সফলভাবে মোকাবিলা করেছি। কোভিড মোকাবিলায় দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের অবস্থান প্রথম।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছি। জগন্নাথের নাম শুনলে আবেগাপ্লুত হয়ে যাই। এই প্রতিষ্ঠান থেকেই আমার রাজনীতির শুরু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিছিল না গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হতো না। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আমরা আজ পদ্মা সেতু পেয়েছি, মেট্রোরেল পেয়েছি, কর্ণফুলী টানেল হচ্ছে। শেখ হাসিনা স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন। অন্য যেসব দল আছে তারা স্বপ্নও দেখাতে পারে না। তারা ৩১ বছর ক্ষমতায় থেকেও এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে, তারা বাংলাদেশের কোনো উন্নয়ন করেছেন।

জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার আক্তার হোসাইনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, নজরুল ইসলাম বাবু এমপি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবী লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com