1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮.৫৫ পিএম
  • ১৯৪ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫ পয়সা বা ৮ দশমিক ৭৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

আর তৃতীয় স্থানে থাকা সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৬ শতাংশ কমেছে ।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং শ্যামপুর সুগার মিলস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com