1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮.৫৪ পিএম
  • ১৫২ Time View

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ – সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে। ফুটবল উন্মাদনায় যখন পুরো দেশ উচ্ছ্বসিত, তখন অসংখ্য পরিবার তাদের বসার ঘরকে যেন ছোট্ট এক স্টেডিয়ামে পরিণত করেছে। প্রাণবন্ত লাইভ সম্প্রচারিত ম্যাচ উপভোগের অভিজ্ঞতা নিশ্চিত করতে অনেকেই শাওমির বড় পর্দা ও উচ্চ রিফ্রেশ রেটের স্মার্ট টিভি বেছে নিয়েছেন।

বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা, বৈচিত্র্যময় পছন্দ ও বাজেটের কথা বিবেচনায় রেখে শাওমি তাদের স্মার্ট টিভি পোর্টফোলিওতে দুটি ভিন্ন সিরিজে মোট ৯টি মডেল নিয়ে এসেছে। ফ্ল্যাগশিপ শাওমি টিভি এস মিনি এলইডি ২০২৬ সিরিজে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, অ্যাডভান্সড লোকাল ডিমিং, সর্বোচ্চ ১,২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, গেম বুস্টসহ ১৪৪ হার্জ নেটিভ রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও, চমৎকার সিনেম্যাটিক ভিউয়িং ও নেক্সট-জেনারেশন গেমিংয়ের জন্য এতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, এই লাইনআপকে সমৃদ্ধ করতে শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজে রয়েছে ৪কে কিউএলইডি ডিসপ্লের সাথে সিনেমা-গ্রেড কালার অ্যাকিউরেসি, ফিল্মমেকার মোড ও ডলবি অডিও, যা প্রাণবন্ত ভিজ্যুয়াল ও স্মুথ বিনোদন নিশ্চিত করে। উভয় সিরিজের টিভিতেই ব্যবহারকারী ৪কে রেজ্যুলুশন, এমইএমসি মোশন এনহ্যান্সমেন্ট, গুগল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপল এয়ারপ্লে ও উন্নত অডিও প্রযুক্তি উপভোগ করতে পারবেন; যা প্রতিটি পরিবারের জন্য স্মার্ট ও স্বাচ্ছন্দ্যময় বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা লাখো মানুষকে একত্রিত করার অনন্য ক্ষমতা রাখে। এবারের টুর্নামেন্টে আমরা দেখেছি, সেই উচ্ছ্বাস কীভাবে দেশের অসংখ্য পরিবারকে তাদের হোম স্ক্রিন আপগ্রেড করতে অনুপ্রাণিত করেছে। তবে, টুর্নামেন্ট শেষ হলেও এই উদ্দীপনা থেমে থাকছে না। আমাদের স্মার্ট টিভিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন সারাবছরই লাইভ স্পোর্টস, মুভি নাইট বা প্রতিদিনের বিনোদনে দর্শকরা স্টেডিয়ামের মতোই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। যারা পুরো ফুটবল মৌসুমে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে শাওমির ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

শাওমির ‘কানেক্টেড স্মার্ট লাইফস্টাইল’ ভিশনের অংশ হিসেবে, এই নতুন স্মার্ট টিভি লাইনআপটি দেশের সকল অনুমোদিত শাওমি স্টোর ও পার্টনার রিটেইল শপগুলোতে পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগশিপ শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজের ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম মাত্র ৪,৯৯,৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি মাত্র ২,৪৫,৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি মাত্র ১,৭৯,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি মাত্র ১,৪১,৯৯৯ টাকা ও ৫৫ ইঞ্চি মাত্র ১,০৩,৯৯৯ টাকা। অন্যদিকে, শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজের ৭৫ ইঞ্চি ভ্যারিয়েন্টেটি মাত্র ১,৫৩,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি মাত্র ১,১৫,৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি মাত্র ৮৪,৯৯৯ টাকা ও ৪৩ ইঞ্চি মাত্র ৫৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

আরও বিস্তারিত জানতে শাওমি বাংলাদেশের ওয়েবসাইট https://www.mi.com/bd/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com