1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ার-এর যৌথ আয়োজনে নারী সহকর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ সেশন

  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮.৫০ পিএম
  • ১৭৫ Time View

প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ আয়োজনে নারীর সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষেত্রে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে নারী সহকর্মীদের অংশগ্রহণে একটি বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং মানবসম্পদ বিভাগ প্রধান (ইনচার্জ), ভিপি মোঃ মইনুল হক সিরাজী। আয়োজনটি সঞ্চালনা করেন ব্যাংকটির লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারের এসএভিপি নওরিন নকীব।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ তাঁর বক্তব্যে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারীর ভূমিকার কথা বলেন। তিনি বলেন, নারীদের সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করাই একটি অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি।

সেশনে অমনিকেয়ারের সহকারী অধ্যাপক ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ রিফাত উজ জোহরা মানসিক সুস্থতা, মানসিক চাপ মোকাবিলা এবং কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া অমনিকেয়ারের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ সাইন ফারিয়া সেতু নারীর প্রজনন স্বাস্থ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সেশনে ব্যাংকের নারী সহকর্মীরাও অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com