1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯.০৩ পিএম
  • ১৯৫ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবার উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখা’র প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের উপর বর্বরোচিত হামলা-খুনের প্রতিবাদে ও হত্যাকারি খুনি আলীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে ব্যাংকার্স ফোরাম নবীনগরের উদ্যোগে উপজেলা সদরের আধুনিক বহুমুখী সমবায় মার্কেটের পার্কিং সাইটে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল্লা আল রুমানের সভাপতিত্বে ও সোস্যাল ইসলামি ব্যাংকের ম্যানেজার মো. ফরিদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীনগর উপজেলাস্থ জনতা ব্যাংকের ম্যানেজার আশরাফুল ইসলাম, ব্রাক ব্যাংকের ম্যানেজার সুমন, ইসলামি ব্যাংকের ম্যানেজার আবু নোমান কাউছার, রুপালী ব্যাংকের ম্যানেজার আশিকুর রহমান, অগ্রনী ব্যাংকের ম্যানেজার আব্দুল জব্বার, আল-আরাফা ইসলামি ব্যাংকের ম্যানেজার আলাউল হকসহ অন্যান্যারা।

এ সময় উপস্থিত ব্যাংকাররা খুনিকে কেন এখানে গ্রেফতার করা হয়নি এজন্য হতাশা প্রকাশ করে কঠোর হুশিয়ারি দিয়ে পর্যায়ক্রমে কর্ম বিরতিসহ একাধিক কর্মসূচী গ্রহনের কথা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com