1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭.৩৯ পিএম
  • ৭৬ Time View

জাহিদুল হক গত ২ জুলাই ২০২৬ ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে টানা ১৫ বছর কাজ করে তিনি গড়ে তুলেছেন দেশের ব্যাংকিং খাতের অন্যতম শক্তিশালী প্রযুক্তি বিভাগ।

শুধু প্রযুক্তি নয়, ব্যাংকিং ব্যবসার নানা দিকেও তাঁর হাতেখড়ি হয়েছে সরাসরি কাজের মধ্য দিয়ে। ইবিএলে থাকাকালে তিনি একে একে দায়িত্ব পালন করেছেন হেড অব অলটারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলস, হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড পেমেন্টস এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট পদে। এই অভিজ্ঞতা তাঁকে রিটেইল ব্যাংকিং, গ্রাহক কৌশল আর রাজস্ব আয়ের বিষয়গুলো একেবারে কাছ থেকে বোঝার সুযোগ করে দিয়েছে।

দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ও তথ্যপ্রযুক্তি অভিজ্ঞতা নিয়ে জাহিদুল হক এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন, যেখান থেকে তিনি ব্যাংকের আর্থিক সাফল্য ও ডিজিটাল রূপান্তর—দুটোকেই একসঙ্গে এগিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

তিনি ঢাকার আইইউবিএটি (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি) থেকে মার্কেটিং ম্যানেজমেন্টে বিবিএ এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া উদীয়মান প্রযুক্তি ও বৈশ্বিক ব্যাংকিং উদ্ভাবন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণে নিয়মিত অংশ নিয়ে থাকেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com