1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার ভৈরব ও কুলিয়ারচর থানার সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে আটক ২ এবি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে পাগলের কান্ড; অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট আর ৩৩ কেভি সঞ্চালন লাইন সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: শিক্ষামন্ত্রী আজ ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি টাকা লেনদেন আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

ভৈরবে পাগলের কান্ড; অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট আর ৩৩ কেভি সঞ্চালন লাইন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬.০২ পিএম
  • ৬৭ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের ঢাকা সিলেট মহাসড়কের পাশে জমানো ময়লায় আগুন ধরিয়ে দেয় এক পাগল। মুহূর্তেই সে আগুন লেলিহান শিখায় রূপ নেয়। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশেপাশের পুরো এলাকা। ২ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের মধ্যে ভৈরবপুরের নাটাল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল আশপাশের বাড়িঘর দোকানপাটসহ বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন ও ২২০ কেভি সঞ্চালন লাইন।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি সড়কের পাশে হওয়ায় আগুনের ধোয়ায় ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আল আমিন।

স্থানীয়রা জানায়, ২ জুলাই সকালে শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কের নাটালের মোড়ে ভাঙারি দোকানের জমানো খালি বোতল ও ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেয় এক পাগল। মুহূর্তের মধ্যে আগুনের কালো ধুয়ায় ছেয়ে যায় পুরো আশপাশ। এলাকাবাসী পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ছোট একটি দেয়ালের কারণে আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়াতে না পাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় এলাকাবাসীর বাড়িঘর। তবে আগুনের তাপে ও কালো ধুয়ায় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন বলেন, ময়লার স্তুপে অগ্নিকাণ্ড হলে আমাদের যাওয়ার অনুমতি নেই। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের মাধ্যমে  সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নেভাতে সক্ষম হয়। মহাসড়কের পাশে হওয়ায় কোন রকম সমস্যা হয়নি। ভৈরবের গ্রামে ও শহরের রাস্তাঘাট অনেক চিকন। ভৈরবের স্থানীয় নেতৃবৃন্দ এদিকে নজরদারি বাড়াতে হবে। পাগালরা জ্ঞানহীন হয়। তাই আমাদের পাগল ও মানুষিক প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজরদারি বাড়াতে হবে। তাদের প্রতি লক্ষ্য রাখতে যেন তারা কোন জ্ঞানহীন কাণ্ড ঘটনাতে না পারে। অল্পের জন্য রক্ষা পায় নাটালমোড় এলাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com