1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

মাধবপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬.৫০ পিএম
  • ১৩২ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে মাটি দিয়ে ভরাট করে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা বাতিল করে পিলারের উপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার (৩০-জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা জানান, বাসস্ট্যান্ড এলাকায় মাটি দিয়ে ভরাট করে ফ্লাইওভার নির্মাণ করা হলে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে।

এতে যানজট বৃদ্ধি, জলাবদ্ধতা সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই জনস্বার্থে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পিডিএলের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার বাকিরুল্লাহ নাসির বলেন, এটি সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগের প্রকল্প। তারা যে নকশা দিয়েছে, আমরা সেই নকশা অনুযায়ী কাজ করছি। এর বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই। যারা আন্দোলন করছেন, তারা আমাদের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করেননি। সরকার যেভাবে নকশা দেবে, আমরা সেভাবেই কাজ বাস্তবায়ন করব। এখানে আমাদের কোনো ভূমিকা নেই।

মাধবপুর বাজার কমিটির সভাপতি স্বপন রায় ও ভারপ্রাপ্ত সেক্রেটারি এমরান খান বলেন, আমরা উন্নয়নের বিরোধী নই। তবে এমন উন্নয়ন চাই, যাতে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা পায়। মাটি দিয়ে ভরাট করলে বাসস্ট্যান্ডের শত শত ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন। তাই পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণই সময়োপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন পাঠান বলেন, মাধবপুরবাসীর যৌক্তিক দাবি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। উন্নয়নের নামে মানুষের জীবিকা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এমন একটি ফ্লাইওভার চাই, যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও জনজীবনও স্বাভাবিক থাকে।

পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, বলেন, মাধবপুর বাসস্ট্যান্ড উপজেলার প্রাণকেন্দ্র। এখানে মাটি দিয়ে ভরাট করা হলে দীর্ঘমেয়াদে ব্যবসা, পরিবহন ও জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবি জানাচ্ছি। মানবাধিকার কর্মী ও সমাজসেবক বোরহান উদ্দিন বলেন, উন্নয়ন অবশ্যই হতে হবে জনবান্ধব। এমন কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়, যাতে মানুষের কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়ে। পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণ হলে উন্নয়নও হবে, আবার ব্যবসা-বাণিজ্য ও মানুষের স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হবে না।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রকল্পের নকশা পুনর্বিবেচনা করে মাটি দিয়ে ভরাটের পরিবর্তে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com