1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার, গ্রেপ্তার-২

  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬, ১.১৯ পিএম
  • ২৪২ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা আসামীরা হলেন মো. বাবুল ওরফে বাবু (২৫), পিতা: আব্দুল কুদ্দুছ এবং মো. আল-আমিন (৩৮), পিতা: মৃত আব্দুস সাত্তার। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া (বড় উত্তমপুর) এলাকায়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) ডিএমএ মজিদের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবু জাহানের বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com