1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০.৪৪ পিএম
  • ২২৯ Time View

ঢাকা, বাংলাদেশ: প্রিমিয়ার ব্যাংক-এর সাব-ব্রাঞ্চগুলোর ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন এবং নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” আজ শনিবার, ২৭ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশের বিভিন্ন অঞ্চলের ৬৭ জন সাব-ব্রাঞ্চ ইন-চার্জ অংশগ্রহণ করেন। সাব-ব্রাঞ্চগুলোর কার্যক্রম পর্যালোচনা, ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর সম্মানিত চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, এস এম ওয়ালি উল মোর্শেদ, অমলেন্দু রায়, মোহাম্মদ আল-আমীনসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে এসইভিপি ও রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ শামীম মুর্শেদ, এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং, কার্ড ও এডিসি বিভাগ প্রধান মোহাম্মদ এহসান উল আলম এবং এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগ প্রধান আসিফ খান সাব-ব্রাঞ্চগুলোর ব্যবসায়িক পারফরম্যান্স বিষয়ে নতুন পরিকল্পনা উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com