1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Title :
ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১.৫৬ এএম
  • ২০০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তার ৪৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি পূর্বে ঘোষিত ২৮ জুনের পরিবর্তে আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় এ সভার আয়োজন করতে চায়।

বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এজিএমের সময় পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, অনাকাঙ্খিত কিছু পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ব্যাংকটির এজিএম আয়োজন দুরুহ হয়ে পড়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় এজিএমের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও ৪৩তম বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়। ওই সিদ্ধান্ত অনুসারে, ২৫ জুন এ সভা হওয়ার কথা ছিল। পরবর্তীতে সময় ৩ দিন পিছিয়ে ২৮ জুন নির্ধারণ করা হয়। এবার দ্বিতীয়বারের মতো এজিএমের তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এজিএমের ভেন্যু অপরিবর্তিত আছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com