1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১.৫৫ এএম
  • ১৬০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডে লে-অফ তথা সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কোম্পানি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। গতকালই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এপেক্সের কারখানা লে-অফ ঘোষণার এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এপেক্স স্পিনিংয়ের কারখানা লে-অফের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

কোম্পানিটি স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত তাদের কারখানায় ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।  বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে ৫ হাজার শ্রমিক সাময়িকভাবে কাজ থেকে বঞ্চিত হবে।

উল্লেখ, লে-অফ হচ্ছে কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা। কাঁচামালের অভাব, কয়লা বা বিদ্যুতের ঘাটতি, যন্ত্রপাতি বিকল হওয়া, প্রাকৃতিক  দুর্যোগ, শ্রমিক অসন্তুোষ ইত্যাদি কারণে অনিবার্য প্রতীয়মান হলে শ্রম আইনের আওতায় লে-অফ ঘোষণা করা যায়। এ সময়ে শ্রমিকদেরকে কারখানার কাজে আসতে হয় না, কিন্তু তাদের চাকরি বহাল থাকে। তবে তাদের মজুরি মাত্র অর্ধেক পরিশোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com