1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১.৪৯ এএম
  • ১৭৪ Time View

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কমলাপুরে পোল্ট্রি ফার্মের কর্মচারী রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে নিহত রাফাতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রাফাতের মা শাহানারা বেগম, চাচা আব্দুল লতিফ, রুহুল কুদ্দুস, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, আইনুল ইসলাম, নুর নাহার, শাইদা খাতুন, সুফিয়া খাতুন, ফরিদা খাতুন ও শরিফা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে রাফাত (১৯) আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের আক্তারুজ্জামানের মালিকানাধীন কমলাপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন। গত ১৩ জুন রাতে তিনি ফার্মে ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে পরিবারের সদস্যদের জানানো হয়, রাফাত আত্মহত্যা করেছেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফার্মের একটি রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

রাফাতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, মরদেহে রক্তের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে অণ্ডকোষ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, যা হত্যার আলামত বলে তারা মনে করেন।

মানববন্ধনে নিহতের মা শাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পরও পুলিশ হত্যা মামলা গ্রহণে গড়িমসি করছে। তারা অবিলম্বে হত্যা মামলা রুজু, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com