1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭.৫৬ পিএম
  • ১৬৪ Time View

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাইগ্রামে জমি সংক্রান্ত মামলার জেরে পিতাকে হত্যা, বাড়িঘরে হামলার ঘটনায় আবারো মামলা দায়ের করায় পুনরায় প্রাণনাশের হুমকি দিয়েছে জনৈক ছায়দার, সফিকুল, সহিদুল ও সোহেল গংরা।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা এবং নিরপেক্ষ তদন্ত পুর্বক ভুমিদস্যুদের বিচার চেয়ে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র কার্যালয়ে ২৩ জুন দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী মৃত. দুলু মিয়ার পুত্র মন্টু মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য । সূত্রে জানা গেছে, ওয়ারিস সূত্রে প্রাপ্ত ৯৫ শতক জমির দলিল ও কাগজপত্র না দেখিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধ উপায়ে তা ভোগ দখল করে আসছে নয়া মিয়ার পুত্র ছায়দার, সফিকুল, সহিদুল ও সোহেল গংরা। কোর্টে মামলা চলমান থাকায় গত বছরের জুলাই মাসে উল্লিখিত আসামীরা ক্ষিপ্ত হয়ে আবারো মন্টু মিয়াদের বাড়িঘরে হামলা চালায়। এতে মন্টু মিয়ার পিতা গুরুতর অসুস্থ

হয় এবং কয়েক দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। পরে সেই ঘটনায় পুনরায় মামলা করায় আবারো ক্ষিপ্ত হয়ে ওঠে সফিকুল, সহিদুল ও সোহেল গংরা।

তারা নানানভাবে গুম ও খুনের হুমকি ধামকি দিয়েই আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মন্টু মিয়া।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা এবং মামলার সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছেন মৃত. দুলু মিয়ার পুত্র মন্টু মিয়া ও পরিবার।

অপরদিকে এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহেল মোবাইলে বলেন তাদের বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এসব কিছুই তাদের সাজানো নাটক বলেও দাবি করেন সোহেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com