1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬, ১০.৫৫ পিএম
  • ৩২৭ Time View

২১ জুন ২০২৬ তারিখে রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, সিপিএ, বিএসইসি’র কমিশনার নাহিদ মাহতাব, বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, বিএসইসির নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE)-এর পক্ষ থেকে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসময় পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিতকরণ এবং সকল ধরণের অনিয়ম-কারসাজি রোধের উপর গুরুত্বারোপ করা হয়। বাজার কারসাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ডিএসই’র গৃহীত ব্যবস্থা ও পদক্ষেপ সম্পর্কে তুলে ধরা হয়। স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকরি পুঁজিবাজার গড়তে বিএসইসি বদ্ধ পরিকর মর্মে কমিশনের পক্ষ থেকে জানানো হয়। সকল ধরণের বাজার কারসাজি রোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (International Best Practices) অনুসারণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল টাইম সার্ভেইল্যান্স ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। একইসাথে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com