ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ১৩ টি হত্যা, দস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমন (২৫) কে গ্রেফতার করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। সে আড়াই ব্যাপারীর বাড়ির মাসুদ মিয়ার ছেলে। আজ দুপুর বেলা ইমনকে নাটালের মোড় থেকে গ্রেফতার করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্প লিখিত বক্তব্যে জানান, ২১ জুন রবিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের সময় নাটালের মোড় এলাকায় অভিযান চালায় র্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তথ্যের ভিত্তিতে ইমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৩ টি হত্যা, দস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জ জেলার সদর, কুলিয়ারচর ও ভৈরব থানা এলাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলে সংঘবদ্ধ একটি অপরাধ চক্রের মূল হোতা। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় দস্যুতা, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ধৃত আসামি ভৈরব থানার মামলা নং-২২(২)২৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫/৩৮০/৪২৭/