1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

মাধবপুর স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬, ১০.২৪ পিএম
  • ১৪৪ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক প্রধান আসামি মো. তাওহিদ তাহারুল ইসলাম (২২) কে গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব সূত্র জানায়, ভুক্তভোগী মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকার এক স্কুলছাত্রী। অভিযোগ অনুযায়ী, আসামি তাওহিদ দীর্ঘদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে মানসিকভাবে প্রভাবিত করে এবং বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরিবারের আপত্তি সত্ত্বেও তাকে অপহরণ করে গাইবান্ধায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরে র‍্যাব-৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং র‍্যাব-১ (সিপিএসসি, গাজীপুর) যৌথভাবে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে। শুক্রবার (১৯-জুন) রাত সাড়ে ৮টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা গ্রামের মো. ফাজিরুল ইসলামের ছেলে।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com