1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬, ১১.১৭ এএম
  • ১৩৭ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত এ অভিযানে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী তদারকি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে একজনকে ৩ মাস এবং অপর একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন, পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com