1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬, ১১.১৫ এএম
  • ১৩৮ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব (২৩) চট্টগ্রামের হাটহাজারীতে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হয়েছেন।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।

শুক্রবার (১৯ জুন) ২৬ খ্রি: র‍্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটক আইয়ুব হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার মোঃ সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২ঃ৫০ মিনিটের সময় হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় এস আলম মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আইয়ুবকে আটক করা হয়।

পরে গাড়িটির যাত্রী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো ৯টি বান্ডিল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com