1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

  • আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০.৪৩ এএম
  • ১৪৮ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচারকালে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি কাভার্ড ভ্যানে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনিসুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে ভ্যানটিকে সাধারণ পণ্যবাহী যানবাহন মনে হলেও পরে বিস্তারিত অনুসন্ধানে বিপুল পরিমাণ ইয়াবার চালানের সন্ধান পাওয়া যায়।

তিনি জানান, কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের একেবারে উপরের অংশে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশের সদস্যরা সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।

পুলিশ সুপার আরও বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত অভিযানের মাধ্যমে এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পাঁচজনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানে এটি সাম্প্রতিক সময়ে কুমিল্লায় অন্যতম বড় ইয়াবা উদ্ধারের ঘটনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com