1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

ভারত-বাংলাদেশ যৌথ কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক স্থগিত

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ৮.৪৩ পিএম
  • ১৫৩ Time View

দিল্লিতে অনুষ্ঠেয় ভারত-বাংলাদেশ যৌথ কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক স্থগিত করা হয়েছে।

আসামের রাজধানী গোয়াহাটিতে শনিবার (২৮ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পার্শ্ববৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে, জুনের তৃতীয় সপ্তাহে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘আরও সময় নিয়ে বৈঠকের প্রস্তুতি নিতে চায় দুই দেশ, তবে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।’

আগামী সোমবার নয়াদিল্লিতে জেসিসি বৈঠক হওয়ার কথা ছিল। দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এ সভায়। একইসঙ্গে আশা করা হচ্ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের বিষয়টিও চূড়ান্ত হবে এ সভা থেকে।

ওই বৈঠকের প্রস্তুতি নিয়ে প্রতিনিধি দলসহ শুক্রবার ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এরইমধ্যে তা পেছানোর সিদ্ধান্ত এলো। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে গৌহাটিতে নদী বিষয়ক বৈঠকে রয়েছেন।

এর আগে, শুক্রবার আসামে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে বাংলাদেশ, আসাম ও ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হিমন্ত ও মোমেন।

প্রসঙ্গত, ২০১২ সালে নয়াদিল্লিতে প্রথম জেসিসি বৈঠকে বসে বাংলাদেশ-ভারত। গত ১০ বছরে মোট ছয়বার জেসিসি বৈঠক হয়। সর্বশেষ ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ঢাকার নেতৃত্বে জেসিসি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এরপর দুই দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সপ্তম জেসিসি বৈঠক নিয়ে বার বার অনিশ্চয়তা দেখা যায়। প্রায় ১৮ মাস পরে সপ্তম বারের মতো বৈঠকে বসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়, এখন আবার তা পিছিয়েও গেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com