1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা

  • আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০.৩৩ এএম
  • ২০৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র পরিচালক জনাব আবু সৈয়দ মজুমদার এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাকিবুর রহমান খান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আবুল হাসানাতসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিজিটাল প্লাটফর্মে সভাটি সঞ্চালন এবং উপস্থাপন করেন কোম্পানী সচিব মোঃ নুর-উল- আলম এফসিএস, এলএল.বি।

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।

সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৫ সালের জন্য ১২ শতাংশ (১২%) নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক পর্ষদের প্রতিবেদন, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন এবং কোম্পানীর নাম পরিবর্তনসহ সকল এজেন্ডা উপস্থিত শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় সংখ্যক ভোটে এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com