1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০.৩৭ পিএম
  • ৪৬ Time View

ঢাকা, ১৬ জুন, ২০২৬:  চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আজ দিনব্যাপী কর্মসূচি পালন করে। ১৬ বছর আগে এই দিনে চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট, ২০১০ এর মধ্য দিয়ে  বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশাকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে।

দিনটি উদযাপনে সংস্থাটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, ইথিকাল বিজনেস চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।

সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উদযাপন শুরু হয়। কর্মসূচীর মধ্যে ছিল আনুষ্ঠানিক কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনাসহ অন্যান্য আয়োজন।

দিনটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারি পেশার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com