1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল ও মহেশ খালের গার্ড ওয়াল আজ মৃত্যুকূপ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি মনজুরুল ইসলাম চামড়া খাত হতে পারে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প ​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা

পদ্মা সেতুর উদ্বোধনী আনন্দ ম্লান করতে ষড়যন্ত্র করছে বিএনপি: শাহজাহান খান

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ৪.৪৪ পিএম
  • ২১৩ Time View

লালমনিরহাট প্রতিনিধি: একসময় পরিবহন সেক্টরে ব্যাপক হারে চাঁদাবাজি হতো। আমরা তা বন্ধ করেছি। বর্তমানে সড়ক ও নৌবন্দরে ইজারাদাররা চাঁদাবাজি করছে। তাদের গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান।

এই সংসদ সদস্য বলেন, শ্রমিক সংগঠন পরিচালনার জন্য নির্ধারিত রসিদ-মূলে জেলা পর্যায়ে শ্রমিকপক্ষ ৩০ টাকা ও মালিকপক্ষ ৩০ টাকা হারে আদায় করছে। এটা চাঁদা নয়, শ্রমিক সংগঠন পরিচালনার ব্যয়। বর্তমানে সড়কে চাঁদাবাজির সঙ্গে শ্রমিক-মালিক কোনো পক্ষই জড়িত নয়।

দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনের সড়ক থেকেও ইজারার নামে চাঁদাবাজি করছে ইজারাদাররা। বিআইডব্লিউটিএর নৌবন্দরগুলোতেও একইভাবে ফেরিতে গাড়িপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা ইজারার নামে চাঁদা আদায় করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এসব চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান করছি।

ইতোমধ্যে ঢাকায় এমন ৭০ জন চাঁদাবাজকে প্রশাসন গ্রেপ্তার করেছে বলে জানান সাবেক এই মন্ত্রী।

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সারা দেশের মানুষ আনন্দ উল্লাস করবে জানিয়ে তিনি বলেন, সেই আনন্দ ম্লান করতে ষড়যন্ত্র করছে বিএনপি। এর অংশ হিসেবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হামলা করেছে, যা প্রতিহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা। এটার দায়ও তারা ছাত্রলীগের ওপর চাপাচ্ছে, যা সঠিক নয়। তবে আমরা প্রতিহত করব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com