1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

মূল্যস্ফীতি ও ডলারের দাম বৃদ্ধি সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান গভর্নরের

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ৩.৪১ পিএম
  • ৩২৮ Time View

বৈশ্বিক অর্থনীতির ঝুকিঁ বিবেচনায় মূল্যস্ফীতি ও ডলারের দাম বৃদ্ধিকে বর্তমানে দেশের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবীর। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডলার সহায়তা দেয়া হলেও সংকট মোকাবেলায় ব্যাংক খাতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৮ মে) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আল-আরাফাহ ব্যাংকের বৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমানের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী।

গভর্নর বলেন, করোনার সময়ে অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাংকাররা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। কোভিডে ১৮৯ জন ব্যাংকার মারা গেছেন। এখন ব্যাংক খাতের চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি এবং ডলারের দর বৃদ্ধি। এতে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি বাড়ছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিলাস পণ্যের আমদানিতে ব্যাংকগুলোকে নিরুৎসাহিত করতে নির্দেশ দেয়া হয়েছে। এখানে সরকারি, বেসরকারি সব ব্যাংক সম্মিলিতভাবে সংকট মোকাবিলায় কাজ করতে হবে।

বেশ কয়েকটি ব্যাংক শিক্ষাবৃত্তি চালু করেছে উল্লেখ করে ফজলে কবির বলেন, করোনাকালে সামাজিক দায়বদ্ধতার আওতায় (সিএসআর) বরাদ্দকৃত টাকা স্বাস্থ্যখাতে বেশি ব্যয়ের কথা বলা হয়েছে। তবে শিক্ষাখাতে ব্যাংকগুলো এগিয়ে এসেছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ব্যাংকটি এককালীন ৮ হাজার টাকা দিচ্ছে। এটাকে ১০ হাজার করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি প্রতি মাসে সাড়ে ৩ হাজারের পরিবর্তে এটা রাউন্ড ফিগার করতে বলেন।

গভর্নর বলেন, দারিদ্র্য ও নানাবিধ প্রতিকূলতায় আমাদের অনেক মেধাবী অকালেই ঝরে যায়। আর্থিক প্রতিবন্ধকতার কারণে মেধাবী ছাত্রছাত্রীরা যাতে ঝরে না পড়ে সেজন্য আল-আরাফাহ্ ব্যাংকের শিক্ষাবৃত্তি নিঃসন্দেহে একটি যথার্থ ও প্রশংসনীয় উদ্যোগ।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও জাতির উন্নতিতে নিজেদের নিয়োজিত করবে।

ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পালন করে থাকে। এর ধারাবাহিকতায় শিক্ষাবৃত্তি কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে আসছে। স্নাতক পর্যায়ে চার বছরের জন্য এ বৃত্তি প্রদান করা হয়। এর অংশ হিসেবে ২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আর নতুন ও পুরনো মিলে প্রতি বছর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান কার্যক্রমের আওতায় মোট ৮০০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রায় ৪ কোটি টাকার বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকে প্রতি মাসে সাড়ে তিন হাজার এবং এককালীন ৮ হাজার টাকা করে বৃত্তি পাবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আব্দুস সামাদ লাবু, মো. আব্দুস সালাম, বদিউর রহমান, মাহবুবুল আলম, নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, হাফেজ মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ এমাদুর রহমান, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ হারুন, মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন, মো. হারুন-অর-রশিদ খান, মো. আমির উদ্দিন এবং এম কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com