1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩.২১ পিএম
  • ১৯৬ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডির অস্তিত্ব রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কাবাডি দিন দিন জনপ্রিয়তা অর্জন করলেও বাংলাদেশে এই ঐতিহ্যবাহী খেলাটি ক্রমেই হারিয়ে যাচ্ছে। কাবাডির ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে খেলাটিকে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

রবিবার (১৪ জুন) সকালে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মাদ আবদুল কাদির। সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল ও ক্রীড়া সংগঠক দরুল হুদা জেনু।

প্রতিযোগিতায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন আটটি কলেজ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী কলেজগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মাদ আবদুল কাদির। এ সময় শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কাবাডির মতো দেশীয় খেলাগুলোর চর্চা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com