1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Title :
দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক

গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত

  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০.৪১ পিএম
  • ৪৮ Time View

ঢাকা, ২ জুন ২০২৬: ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ৩৮ কর্মদিবসে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি গৌরবের সঙ্গে অর্জন করেছে মোট ১,৬৭৮.৪৮ কোটি টাকার নতুন আমানত। এর মধ্যে রিটেইল ডিপোজিটের পরিমাণ ১,০৮৭.৫৮ কোটি টাকা, কর্পোরেট ডিপোজিট ৪৮৬.৪৬ কোটি টাকা এবং এসএমই ডিপোজিট ১০৪.৪৪ কোটি টাকা।

২০২৬ সালের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠানটি খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৬৬৫ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে।

চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন: “এই অর্জন আমাদের গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দায়িত্বশীল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।’

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ বলেন: “মাত্র ৩৮ দিনে এ অসাধারণ সাফল্য আমাদের পরিকল্পনা, বাস্তবায়ন ও টিমওয়ার্কের ফল। আমরা আরও উন্নত ডিজিটাল সেবা দিয়ে প্রবৃদ্ধি অব্যাহত রাখব এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করব।”

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা এবং আধুনিক ব্যাংকিং সেবার সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে ব্যাংকের সকল পর্যায়ের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com