1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা ইতিহাসে প্রথম, শুল্ক-কর আদায়ে ঘাটতি ছাড়াল এক লাখ কোটি টাকা দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা কুমিল্লা চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার-৩ কুমিল্লা বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঈদযাত্রায় ২৬ রুটের বাসে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায় – যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর ঈদ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারলেই খুশি হতাম: মাসুদ পারভেজ রাসেল এমপি-১ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২.৩২ পিএম
  • ৫৬ Time View

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ভৌগোলিক কারণ ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ভোলার বিভিন্ন গ্রামের মানুষ একদিন আগেই ঈদের আনন্দে মেতে উঠেছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামের বাসিন্দারা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন। উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়াসহ মোট ২৩টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন।

আজ সকাল ৮টায় গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দীন মাস্টার জানান, “দীর্ঘ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করছি। মুসল্লিদের নিরাপদ ও সুন্দর পরিবেশে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।”

এছাড়া সকাল সাড়ে ৮টায় নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়া এলাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

নয়াপুর গ্রামের জামে মসজিদের ইমাম কামরুজ্জামান বলেন, “ধর্মীয় বিশ্বাস ও অনুশাসনের ভিত্তিতে আমাদের এলাকার প্রায় ২০টি পরিবার প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে।”

অন্যদিকে ভোলার সাতটি উপজেলার অন্তত ১০টি গ্রামে বিভিন্ন দরবারের প্রায় ১০ হাজার অনুসারী আজ ঈদুল আজহা উদযাপন করছেন। এসব উপজেলার মধ্যে রয়েছে ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা।

সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেশ্বর দরবার শরীফ, মাইজভান্ডার, আটরশি ও দুদুমিয়া দরবারের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

আজ সকাল সাড়ে ৭টায় বোরহানউদ্দিন উপজেলার মনিরাম গ্রামের মজনু মিয়া বাড়ির দরজায় মসজিদ প্রাঙ্গণে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা সিহাব উদ্দিন।

মনিরাম সুরেশ্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে রাসেদুল ইসলাম বলেন, “আমরা একদিন আগে রোজা বা ঈদ পালন করি বিষয়টি এমন নয়। ভৌগোলিক কারণে চাঁদ দেখার ভিত্তিতেই আমরা ঈদ উদযাপন করি।”

এছাড়া সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ির মসজিদ প্রাঙ্গণে আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রতন মিয়া।

এছাড়াও মাদারীপুর, পটুয়াখালী ও ফরিদপুর জেলার বিভিন্ন গ্রামে ঈদুল আজহা উদযাপনের খবর পাওয়া গেছে।

নামাজ শেষে ধর্মীয় নিয়ম অনুযায়ী পশু কোরবানি ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com