1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনর শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ১০.৫৯ পিএম
  • ২০০ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (২৩ মে) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৪০ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩২ কোটি ৭৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ২২ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মীর আক্তার হোসেন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com