1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

মাউন্ট মাকালু জয়ী বাবর আলীর অদম্য যাত্রার গর্বিত অংশীদার SAM-Bond (স্যাম-বন্ড)

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৭.৪৯ পিএম
  • ২০৮ Time View

প্রথম বাংলাদেশি হিসেবে ৮,৪৮৫ মিটার উচ্চতার বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। অকুতোভয় এই বীরের অদম্য সাহস আর স্বপ্ন জয়ের এই গৌরবময় যাত্রার সাথে সম্পৃক্ত হতে পেরে গর্বিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাডহেসিভ প্রস্তুতকারক ব্র্যান্ড SAM-Bond (স্যাম-বন্ড)।

সম্প্রতি বাবর আলী মাকালুর চূড়ায় আরোহণ করেন। বাংলাদেশের পতাকাকে হিমালয়ের এই দুর্গম চূড়ায় ওড়ানোর মাধ্যমে তিনি গড়েছেন এক অনন্য কীর্তি। প্রতিকূল আবহাওয়া আর খাড়া পাহাড়ের কঠিন চ্যালেঞ্জ জয় করতে প্রয়োজন ছিল অদম্য সাহস আর দৃঢ় মনোবল।

এই অর্জনে অভিনন্দন জানিয়ে SAM-Bond (স্যাম-বন্ড)এর পক্ষ থেকে জানানো হয়, “বাবর আলীর এই বিশ্বজয় কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত। বাবর আলীর অটুট সংকল্প আর আমাদের শক্তিশালী বন্ধনের (Strong Bond) অনুপ্রেরণা মিলেমিশে একাকার হয়েছে মাকালুর চূড়ায়। এমন অদম্য যাত্রার অংশ হতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

উল্লেখ্য, বাবর আলী এর আগে এভারেস্ট, লোতসে এবং অন্নপূর্ণা-১ জয় করেছেন। এছাড়া তার আগের অভিযান ‘মানাসলু’ জয়েও পাশে ছিল SAM-Bond (স্যাম-বন্ড )। মাকালু জয়ের মাধ্যমে তিনি পঞ্চমবারের মতো ৮,০০০ মিটারের অধিক উচ্চতার পাহাড় জয় করার মাইলফলক স্পর্শ করলেন। SAM-Bond আগামীতেও এমন সাহসী এবং অনুপ্রেরণামূলক উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

SAM-Bond (স্যাম-বন্ড) সম্পর্কে: উন্নত মানের অ্যাডহেসিভ সমাধানের একটি জনপ্রিয় নাম হলো SAM-Bond, যা মূলত এর স্থায়িত্ব এবং শক্তিশালী বন্ধনের জন্য সুপরিচিত। শ্রেষ্ঠত্ব অর্জনে অঙ্গীকারবদ্ধ SAM-Bond সবসময় এমন সব উদ্যোগকে সমর্থন করে, যা ব্র্যান্ডটির মূল লক্ষ্য, সহনশীলতা এবং নির্ভরযোগ্যতাকে প্রতিফলিত করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com