1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

“ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮.৫৯ পিএম
  • ২৭৮ Time View

ঢাকা, ১৯ মে,২০২৬: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার দারুণ সব গল্প সবার সামনে তুলে ধরছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ-এর সাথে যৌথভাবে ‘ক্যাপচার দ্য ফিউচার’ উদ্যোগের মাধ্যমে এই অনুপ্রেরণাদায়ী গল্পগুলো প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। মূলত তরুণদের মেধা, সৃজনশীলতা ও ইচ্ছাশক্তির ওপর ভর করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার গল্পই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে।

এই আয়োজনে এসওএস চিলড্রেনস ভিলেজস বাংলাদেশের বেশ কয়েকজন স্বপ্নজয়ী তরুণের গল্প উঠে এসেছে, যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই গল্পগুলোই মূলত বাংলাদেশের আগামী প্রজন্মের অদম্য সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়।

এদেরই একজন ১৩ বছর বয়সী ইশরাত জাহান, যার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া এবং মানুষের সেবা করা। অন্যদিকে, ১৯ বছরের তরুণ সাঁতারু আবদুল্লাহ আল মাহি নিজের অদম্য চেষ্টায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াতে চান। ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে লালন করছেন জুনায়েদ বাবু, যার লক্ষ্য একদিন জাতীয় স্তরে সাফল্য পাওয়া। আর সিনথিয়া আক্তার সুভা তার সৃজনশীলতা ও শিল্পমনস্কতা দিয়ে বাংলাদেশের গল্পগুলোকে সবার সামনে তুলে ধরার স্বপ্ন দেখছেন।

এই উদ্যোগটি নিয়ে ভিভো বাংলাদেশ জানায়, প্রতিটি শিশুরই বড় স্বপ্ন দেখার এবং নিজের মেধা প্রকাশের অধিকার রয়েছে। তরুণদের দৃঢ়তা, আশা এবং অদম্য ইচ্ছাশক্তির এই গল্পগুলো সবার সামনে তুলে ধরার মাধ্যমে সকলকে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের সাথে নিজের স্বপ্নগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শুধু প্রযুক্তি সেবাই নয়, বরং তরুণদের ক্ষমতায়ন, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখতেই ভিভোর এই বিশেষ প্রয়াস। আবেগময় ও অনুপ্রেরণাদায়ী এই গল্পগুলো ইতিমধ্যেই পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com