1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১.৫৩ এএম
  • ৫৫ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগরের কদমতলী রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে।

এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার (১৮ মে)২৬ খ্রিঃ দুপুর সাড়ে ১২টার সময় চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করছিল।
একি সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করে।
ট্রেনটি খুব কাছে চলে এলেও চালক ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে গেলে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ট্রেনের দায়িত্বে থাকা এক সদস্য জানান, অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ার পর লোকোমাস্টার বারবার হুইসেল বাজিয়ে সতর্ক করেন। জরুরি ব্রেকও প্রয়োগ করা হয়। তবে স্টেশনের কাছাকাছি থাকায় ট্রেনের গতি কম থাকলেও অল্প দূরত্বে সম্পূর্ণ থামানো সম্ভব হয়নি।
ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ, জিআরপি ও ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত সিএনজি চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলী রেলগেটে দীর্ঘদিন ধরেই ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করতে দেখা যায়। অনেক সময় গেটম্যানের সতর্কবার্তা উপেক্ষা করে চালকরা দ্রুত পার হওয়ার চেষ্টা করেন।
এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এলাকাবাসী রেলগেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, স্বয়ংক্রিয় গেট স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com