1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬, ১০.৫০ এএম
  • ৩২৮ Time View

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। গতকাল (১৭ মে) দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব। খবর খালিজ টাইমসের।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছে, আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। সংস্থাটি ঘোষণা করেছে, আগামীকাল সোমবার জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে।

ওমান জিলহজ মাস গণনা শুরু ও ঈদুল আজহার তারিখ নিশ্চিত করেছে। দেশটিতে আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে ইন্দোনেশিয়া জিলহজ মাস গণনা শুরু ও ঈদুল আজহার তারিখ নিশ্চিত করেছে। দেশটিতে আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এ ছাড়া মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

তিউনিসিয়া ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশ তিউনিসিয়া। দেশটি শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে ঘোষণা করেছিল।

এদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ১৮ মে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। দেশটি চাঁদ দেখার পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে থাকে।

অন্যদিকে, ব্রুনাইয়ে আজ (১৭ মে) নতুন চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ১৮ মে জিলহজ মাস শেষ হচ্ছে। আর মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে হবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com